Sunday, September 19, 2021
যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই)
স্কেচ শেখা মানে এই নয় যে, হাতে কাগজ আর পেন্সিল নিয়ে কিছু আঁকলেই তাকে আমরা স্কেচ বলব। আমি আমার আগের লেখাতে বলেছিলাম "রান্না করার আগে রান্নার উপকরণ আর প্রনালী ভাল করে জানতে হবে তাহলেই রান্না ভাল হবে"। স্কেচ শেখার আগে আমাদের ভাল করে জানতে হবে স্কেচের জন্য কি কি দরকার এবং কি কি করতে হবে। কি কি দরকার স্কেচের জন্য তা তো আমরা জেনেছি এখন কি কি করতে হবে তাই জানব।
স্কেচ শুরু করার আগে আমাদের যে জিনিসটা সবার আগে শিখতে হবে এবং স্কেচের জন্য যা খুবই গুরুত্ব পুর্ন তা হল টোন (Tone)। আমি আজকে টোন নিয়ে কথা বলব। টোন দিয়েই মূলত স্কেচ করা হয়। তাই স্কেচ শেখার শুরুতেই টোন শেখানো হয়।
টোনের অনেক নাম আছে
১. সিলভার টোন
২. লাইন টোন
৩.কেরেক্টার টোন সহ আরো কিছু টোন।
আসুন তবে টোন প্রক্টিস করা যাক। আমি আপনাদের জন্য কিছু উদাহরণ ছবি তৈরী করেছি যাতে দেখে দখে আপনাদের টোন প্রক্টিস করতে সুবিধা হয়।
ছবি উদাহরণ দেখুন ভাল করে। লাল রং দিয়ে লেখা আছে টোন ১ / টোন ২ ভাল করে দেখুন। 'Tone1' এখানে টোন শুরু হয়েছে হালকা থেকে আর শেষ হয়েছে গাঢ়ো দিয়ে। (স্কেচ করার জন্য পেন্সিল ধরাটাও একটা গুরুত্ব পূর্ন ব্যাপার। আমি পেন্সিল কি করে ধরতে হবে তার নমুনা দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।) ১টি কাগজ আর 2B পেন্সিল হাতে নিন। ( আমরা নতুন সুতরাং নরমাল কাগজেই আমরা প্রেক্টিস করব) এবার ছবিতে যে রকম করে পেন্সিল ধরেছে আপনারাও ঐ রকম করে পেন্সিল ধরুন। তারপর কাগজে প্রথমে আলতো করে পেন্সিল টানুন। আসতে আস্তে নিচে নামুন আর সাথে সাথে পেন্সিলের টানে জোড় দিয়ে টোন গাঢ়ো করুন। একই রকম করে 'Tone2' টাও প্রেক্টিস করুন। এবার টোন গাঢ়ো থেকে হালকা হবে।
এবার আসুন উদাহরন২ ছবিতে। আমরা এখন লাইন টোন প্রেক্টিস করব। ছবিতে 'line tone1' দেখুন। কাগজ আর পেন্সিল নিন (পেন্সিল ধরার নিয়ম দেখুন) তার পর পেন্সিলকে ডান থেকে বামে টানুন। এবার 'Line Tone2' মত পেন্সিল বাম থেকে ডানে টানুন।
আমি স্কেচ নিয়ে লিখছি, যতটুকু সহজ করে লেখা যায় আমি চেস্টা করছি। যাতে সবার স্কেচের ব্যপার গুলা বুঝতে সহজ হয়। তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব যাতে আরো সহজ করে আপনাদের শেখানো যায়।
আজকের মত এতটুকুই। :)
আমি খালি লিখে যাবো আর আপনারা খালি পড়বেন তা হবে না। কে কি করলেন, কতটুকু প্রেক্টিস করলেন আমাদের তা দেখাতেও হবে।
Saturday, September 18, 2021
যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক)
আমরা অনেকেই অনেক কিছু শিখতে চাই। কিন্তু শিখতে পারিনা বা শেখা হয়না। আবার অনেকে শিখি ঠিকই কিস্তু তার মধ্যেও কিছু ফাক ফোকর থেকে যায়। যার ফলে একটা সময় পর আমরা হাল ছেড়ে দেই এই বলে [sb]"আমাকে দিয়ে এই সব হবেনা"[/sb] কিন্তু সঠিক ভাবে শুরু করলে অবশ্যই যেকোনো কিছু শেখা সম্ভব বলে আমি মনে করি।
আমাকে কেও কেও অনুরোধ করেছিলেন কিছু টিপস দিয়ে সাহায্য করার জন্য। যারা স্কেচ শিখতে চান তাদের জন্য আমার আজকের এই লেখা। আশা করছি হয়তো কিছুটা হলেও কাজে আসবে আপনাদের।
রান্না করার জন্য আমাদের আগে জানতে হয় রান্নার জন্য কি কি উপকরণ লাগে এবং রান্নার প্রনালী কি। আমি কোনো রান্নার নিয়ম জানি না কিন্তু রান্নার নাম জানি, আমি কি রান্না করতে পারব? হ্যা পারব কিন্তু সেটা মুখে দাওয়া যাবেনা। সুতরাং রান্না করার জন্য সবার আগে আমাদের অবশ্যই রান্নর উপকরণ এবং প্রনালী জানতে হবে। তবেই রান্না ভাল হবে।
আপনাদের মনে এরই মধ্যে প্রশ্ন উঠেছে 'স্কেচের টিপসে রান্না এলো কি করে?' এবার তাই বলছি ।
রান্নার কথাটা বলেছ উদাহরণ হিসেবে। যেকোনো কাজের শুরু করার আগে সে কাজ সম্পর্কে যদি সঠিক ধারনা না থাকে তাহলে কাজটা করাটা যেমন কঠিন হয়ে পরে ঠিক তেমনি কাজটা ভালও হয় না।
স্কেচের জন্য যা যা দরকার (উপকরণ) :
১. পেন্সিল { 2B, 4B, 6B, 8B(8B আমাদের দেশে পাওয়া যায়না)} ফেবার কস্টেলের পেন্সিল গুলা ভাল। আমি নিজে ব্যবহার করি।
২. পেপার (কার্ডিস পেপার, আর্ট পেপার, নিউজ পেপার)
৩. রাবার ( নন ডাস্ট )
৪. শার্পনার
৫.চার কোল (চার কোল দিয়েও স্কেচ করা হয়)
স্কেচ শেখার প্রথম ধাপ (প্রনালী) :
স্কেচ শেখার প্রথম ধাপ হল লাইন প্রাক্টিস।
একটি পেপার আর 2B পেন্সিল নিন। এবার উপরে দেয়া ১ম ছবির মত লাইন টানুন উপর থেকে নিচে, ডান থেকে বামে। প্রথমে আস্তে আস্তে প্রাক্টিস করুন। তারপর ২য় ছবির মত পুরা পেজে লাইন প্রাক্টিস করুন এবং হাত এবার একটু একটু করে জড়ে টানুন।
লাইন প্রাক্টিসের পর সার্কেল প্রাক্টিস করুন একই রকম করে। প্রথমে ধীরে পরে জরে।
আজকের জন্য এতটুকুই। পরের লেখায় আবার আরো নতুন কিছু দিব।
Subscribe to:
Posts (Atom)





